এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পটুয়াখালীর বাউফল উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের বিয়েতে উপহার পাঠিয়ে আলোচনার জন্ম দিয়েছেন স্থানীয় জামায়াত দলীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (১ জুন) দুপুরে বাউফল নির্বাচন অফিসের মাঠে ফাহাদের বৌভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এমপির পক্ষ থেকে উপহারসামগ্রী পৌঁছে দেন স্থানীয় জামায়াত ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাবেক পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর। এসময় তিনি নবদম্পতির জন্য শুভকামনা জানান। উপহার পাওয়ার পর ছাত্রদল নেতা ফাহাদ এমপি মাসুদ ও তার প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কেন এই আলোচনা?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে ছাত্রদল নেতা ফাহাদ সামাজিক যোগাযোগমাধ্যমে ড. শফিকুল ইসলাম মাসুদকে নিয়ে একাধিকবার নেতিবাচক মন্তব্য করেছিলেন। ফাহাদের সেই মন্তব্যের জেরে জামায়াত ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন। সেই তিক্ততার রেশ কাটতে না কাটতেই এমপির পক্ষ থেকে পাঠানো উপহার গ্রহণ করায় স্থানীয় রাজনীতিতে এটি নতুন আলোচনার খোরাক জুগিয়েছে। তবে উপহারের প্যাকেটে কী ছিল, তা জানা যায়নি।
এপ্রিল ১৩, ২০২৬
আগস্ট ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফুটবল | ৩১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ৩১ আগস্ট, ২০২৬
মাগুরা | ৩১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।