এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে। গতকাল (৩ আগস্ট) বিকেলে ভুক্তভোগী নারী স্ব- শরিরে রামগড় থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত ব্যক্তিকে আটক করেন।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, অভিযুক্ত দেলোয়ার হোসেন উপজেলার পাতাছড়ার থলিবাড়ি এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে। তিনি পেশায় একজন সিএনজি ড্রাইভার। তার ছেলের সঙ্গে প্রায় ১৬ মাস আগে ভিকটিম নারীর বিয়ে হয়। তার স্বামী চট্টগ্রামে একটি কোম্পানিতে ড্রাইভারের চাকরি করেন। স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে দেলোয়ার পুত্রবধূকে বিভিন্ন সময়ে ইতোমধ্যেই একাধিকবার ধর্ষণ করে। সামাজিক লজ্জা, পারিবারিক চাপ ও সংসার ভেঙ্গে যাওয়ার আতঙ্কে তিনি এতোদিন এই ঘটনা কারও কাছে প্রকাশ করেননি। সর্বশেষ গত রবিবার (২ আগস্ট) রাতে পুনরায় শ্বশুর দেলোয়ার তাকে ধর্ষণ করেন। এতে মানসিকভাবে ভেঙ্গে পড়েন ভুক্তভোগী নারী। নিরুপায় হয়ে সোমবার (৩ আগস্ট) বিকালে রামগড় থানায় হাজির হয়ে শ্বশুর দেলোয়ারের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ পাওয়ার পরই পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে দেলোয়ারকে আটক করে। জানা যায়, দেলোয়ারের দুই স্ত্রী রয়েছে। দুই সংসারে ছয়জন ছেলে-মেয়ে আছে।
রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন,অভিযুক্ত দেলোয়ার হোসেনকে আটক করা হয়েছে। ভিকটিম নিজেই বাদি হয়ে এজাহার দাখিল করেছেন। নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।