খুকৃবি সাংবাদিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন: সাকিব আহ্বায়ক, রসুল সদস্য সচিব

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
১১ নভেম্বর, ২০২৬ ৮:৪৫ পিএম
শেয়ার করুন:
খুকৃবি সাংবাদিক সমিতির নতুন আহ্বায়ক কমিটি গঠন: সাকিব আহ্বায়ক, রসুল সদস্য সচিব

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (খুকৃবিসাস) সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনতে ৬ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে নাজমুস সাকিব আহ্বায়ক এবং মো. রসুল খান সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন। 

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও সাংবাদিক সমিতির প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী তিন মাসের জন্য এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।

কমিটির অন্যান্য পদে যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন তাওহীদ হাসান পিয়াল। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মো. রাজিবুল হোসেন তানিম, রেজওয়ান আহমেদ রাকিব ও উমাইয়া আহমেদ। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত এ আহ্বায়ক কমিটি আগামী তিন মাস সংগঠনের দৈনন্দিন ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে এই মেয়াদের মধ্যে পরবর্তী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ ও সম্পন্ন করার দায়িত্ব পালন করবে।

নতুন দায়িত্ব পাওয়ার পর আহ্বায়ক নাজমুস সাকিব বলেন, “খুকৃবি সাংবাদিক সমিতির দায়িত্ব পাওয়া অত্যন্ত আনন্দের ও সম্মানের। এই দায়িত্বকে কেবল একটি পদ হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভাবনা, সম্ভাবনা, সমস্যা ও অর্জন তুলে ধরার একটি মাধ্যম হিসেবে দেখছি। সবার সম্মিলিত সহযোগিতায় সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করার পাশাপাশি ক্যাম্পাসে সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখতে আমরা বদ্ধপরিকর।”

সদস্য সচিব মো. রসুল খান তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “সংগঠনের কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বেগবান করাই আমাদের প্রধান লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও ইতিবাচক কর্মকাণ্ডের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও সমস্যাগুলো দায়িত্বশীলতার সঙ্গে গণমাধ্যমে তুলে ধরতে আমরা কাজ করে যাব। একটি শক্তিশালী ও কার্যকর সাংবাদিক সমিতি গড়ে তুলতে আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করছি।”

উল্লেখ্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দায়িত্বশীল সাংবাদিকতার বিকাশ, শিক্ষা ও গবেষণার অগ্রগতি এবং ক্যাম্পাসের সামগ্রিক চিত্র গণমাধ্যমে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে খুকৃবি সাংবাদিক সমিতি (খুকৃবিসাস)।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।