ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে আনন্দমুখর পরিবেশে বর্ষ সমাপনী উৎসব অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১১ নভেম্বর, ২০২৬ ৬:২৩ পিএম
শেয়ার করুন:
ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে আনন্দমুখর পরিবেশে বর্ষ সমাপনী উৎসব অনুষ্ঠিত

উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে ‘বর্ষ সমাপনী আনন্দ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।

দিনব্যাপী এই আয়োজনে জেলা প্রশাসক শিক্ষার্থীদের সঙ্গে আনন্দঘন মুহূর্ত ভাগাভাগি করেন এবং উৎসবের বিভিন্ন আকর্ষণীয় পর্বে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। প্রধান অতিথির এমন আন্তরিক অংশগ্রহণ ও উপস্থিতি কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বাড়তি উদ্দীপনা ও উচ্ছ্বাসের সঞ্চার করে। শিক্ষার্থী ও অতিথিদের সরব অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে এক প্রাণবন্ত উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিপুলসংখ্যক শিক্ষার্থীসহ আমন্ত্রিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মনোমুগ্ধকর বিভিন্ন আয়োজন ও আনন্দ ভাগাভাগির মধ্য দিয়ে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।