আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
৮ নভেম্বর, ২০২৬ ৯:১৭ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা

“করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের আগৈলঝাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের যৌথ উদ্যোগে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

দিনের শুরুতে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমের সামনে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল হোসেন তমাল-এর সভাপতিত্বে সভায় সমবায়ের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ আবদুস সালাম, উপজেলা বিএনপি’র আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, সদস্য সচিব মোল্লা বশির আহাম্মেদ পান্না এবং উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আলাউদ্দিন মিয়া।

সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন মন্টু, বিআরডিবি’র চেয়ারম্যান মো. আক্তারুজ্জামান, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ফারহানা আক্তার, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম এবং সমবায়ী প্রতিনিধি সোহাগ মিয়া, ঝর্না রানী পান্ডে ও শিপ্রসাদ অধিকারী প্রমুখ।

বক্তারা দেশের সার্বিক অর্থনীতিকে গতিশীল করতে এবং স্বনির্ভর সমাজ গঠনে সমবায় আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভায় উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।