এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবযোগদানকৃত সহকারী শিক্ষকদের বরণ ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস. এম. আহসান কবির, সাধারণ সম্পাদক এইচ. এম. দ্বীন মোহাম্মদ এবং সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় ও সাধারণ সম্পাদক হাবিবুল্লাহ ফকিরসহ শিক্ষা অফিসের বিভিন্ন কর্মকর্তা এবং শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে নবাগত ১০ জন সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়সমূহ এবং শ্রেষ্ঠ শিক্ষকদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।
এপ্রিল ১৭, ২০২৫
সেপ্টেম্বর ৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ৮ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।