পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

মোঃ নাজমুল হোসেন, জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
৮ নভেম্বর, ২০২৬ ৭:২৮ পিএম
শেয়ার করুন:
পিরোজপুরে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

"করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) সকাল ৯টায় জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।

দিনের কর্মসূচির শুরুতে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। এরপর উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের শহীদ ওমর ফারুক মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম রব্বানীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম-সেবা), জেলা বিএনপির আহ্বায়ক মোঃ নজরুল ইসলাম খান এবং সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, সুধীজন ও জেলার সমবায়ীবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সমবায় আন্দোলন দেশের গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সমবায়ের শক্তিকে কাজে লাগিয়ে ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একটি সমৃদ্ধ সমাজ বিনির্মাণ সম্ভব।

বক্তারা সমবায় সমিতিগুলোকে আরও কার্যকর, গতিশীল ও স্বচ্ছ করার ওপর গুরুত্বারোপ করেন। সেই সঙ্গে সমবায়ভিত্তিক বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশের সার্বিক উন্নয়ন কার্যক্রমে সর্বস্তরের জনগণের অংশগ্রহণ জোরদার করার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।