এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরে নানা আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকালে পিরোজপুর সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. গোলাম রব্বানী। আলোচনা সভায় তিনি বলেন, “দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নয়, তারাও আমাদের অবিচ্ছেদ্য অংশ। তাদের প্রতি মানবিক আচরণ করতে হবে এবং সমাজে তাদের নিরাপদ চলাচল ও স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।” এ সময় তিনি দৃষ্টিপ্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন জনগোষ্ঠীর কল্যাণে সরকারের নেওয়া নানা উন্নয়নমূলক কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রজত শুভ্র সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি ছাড়াও দৃষ্টিপ্রতিবন্ধী নারী, শিশু ও প্রবীণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে উপস্থিত দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে তাদের চলাচলের সুবিধার্থে আধুনিক ‘স্মার্ট সাদাছড়ি’ বিতরণ করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।