এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বিভিন্ন নামীদামি ব্র্যান্ডের মোড়ক ব্যবহার করে নকল ও ভেজাল পণ্য মজুত ও বাজারজাতকরণের দায়ে একটি গোডাউন সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে ভাণ্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত ‘মেসার্স রানা এন্টারপ্রাইজ’ নামের ওই গোডাউনে এ যৌথ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান।
অভিযান সূত্রে জানা যায়, পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের ওই গোডাউনে দীর্ঘদিন ধরে অসদুপায়ে নামীদামি ব্র্যান্ডের প্যাকেট ও মোড়ক ব্যবহার করে নিম্নমানের ও নকল পণ্য বাজারজাত করা হচ্ছিল। খবর পেয়ে গভীর রাতে ইউএনও মো. হাসিবুল হাসানের নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানকালে জনপ্রিয় ব্র্যান্ড ‘চাষী’ চালের খালি বস্তায় সাধারণ খোলা চাল প্যাকেটজাত করার সময় হাতেনাতে ধরা হয়। এছাড়া গোডাউনটি থেকে বিপুল পরিমাণ নকল ঘি, মশার কয়েলসহ প্রায় ৮ থেকে ৯ ধরনের ভেজাল ও নকল ভোগ্যপণ্য জব্দ করা হয়।
পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারা লঙ্ঘনের দায়ে মেসার্স রানা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম রানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পুরো গোডাউনটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত।
বিষয়টি নিশ্চিত করে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হাসিবুল হাসান বলেন, “একশ্রেণির অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে নামীদামি ব্র্যান্ডের মোড়কে ভেজাল পণ্য প্যাকেটজাত করে সাধারণ ভোক্তাদের সাথে প্রতারণা করে আসছিল। জনস্বাস্থ্য সুরক্ষা ও বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের এ ধরনের ভেজালবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাজবাড়ী | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।