দৌলতপুরে নিবন্ধনহীন মোটরসাইকেলসহ সাবেক যুবলীগ নেতা আটক

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
১৩ অক্টোবর, ২০২৬ ৭:২৯ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে নিবন্ধনহীন মোটরসাইকেলসহ সাবেক যুবলীগ নেতা আটক

কুষ্টিয়ার দৌলতপুরে তল্লাশি চালিয়ে নিবন্ধন ও লাইসেন্সবিহীন মোটরসাইকেলসহ নিষিদ্ধ সংগঠন যুবলীগের সাবেক ওয়ার্ড সাধারণ সম্পাদক ও মাদক ব্যবসায়ী আনোয়ার হোসেন বরাতীকে (৩০) আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। 

এর আগে উপজেলার সেন্টারের মোড় এলাকায় পুলিশি তল্লাশির (চেকপোস্ট) সময় একটি অ্যাপাচি মোটরসাইকেলসহ তাকে আটক করা হয়। আটক আনোয়ার হোসেন উপজেলার ফিলিপনগর ইউনিয়নের পোয়ালবাড়িয়া গ্রামের মৃত আকাল বরাতীর ছেলে।

স্থানীয় সূত্র জানায়, আনোয়ার হোসেন ফিলিপনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি এলাকায় চিহ্নিত মাদকসেবী ও মাদক কারবারি হিসেবে পরিচিত। এছাড়া এলাকায় তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে। সম্প্রতি তিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেওয়ার চেষ্টা করছিলেন। 

তবে তার এ দাবির বিষয়ে দৌলতপুর উপজেলা যুবদলের সভাপতি মো. বেনজীর আহমেদ বাচ্চু জানান, “আনোয়ার হোসেনের সঙ্গে যুবদলের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। তিনি নিষিদ্ধ ঘোষিত যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। যুবদলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এবং নিজের অপরাধ ঢাকতেই তিনি নিজেকে যুবদল কর্মী দাবি করছিলেন।”

দৌলতপুর থানা-পুলিশ জানায়, নিয়মিত তল্লাশির অংশ হিসেবে সেন্টারের মোড় এলাকায় গাড়ি চেকিংয়ের সময় বৈধ কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।