এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়া জেলার খোকসা পৌরসভায় ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় চাউল বিতরণ শুরু হয়েছে।
সোমবার (২৪ মার্চ) সকাল ১০টায় খোকসা পৌর কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চাউল বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কর্মসূচির আওতায় পৌরসভার ১,৫৪০টি পরিবারকে ১০ কেজি করে চাউল প্রদান করা হয়। খোকসা পৌরসভার নয়টি ওয়ার্ডের নিম্নআয়ের পরিবারগুলো এ সুবিধা পাচ্ছে।
চাউল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন খোকসা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) রেশমা খাতুন। এ সময় আরও উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী প্রকৌশলী সুজন আলী, উপ-সহকারী প্রকৌশলী মামুনুর রশিদ, স্টোর কিপার জসিম উদ্দীন এবং অফিস সহকারী আশরাফুল আলম টিটু।
পৌর প্রশাসন জানিয়েছে, সুবিধাভোগীদের তালিকা তৈরি করে সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে চাউল বিতরণ করা হয়েছে, যাতে প্রকৃত দুস্থ পরিবারগুলো এ সহায়তা পায়।
নভেম্বর ২১, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
শিক্ষা | ৭ আগস্ট, ২০২৬
বিনোদন | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৭ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।