এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“হেডম্যান-কারবারী একসাথে চলি, প্রথা-রীতিনীতি সংরক্ষণে এক থাকি” শ্লোগানকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় হেডম্যান-কারবারীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ ২০২৫) রোয়াংছড়ি উপজেলা পরিষদ সভা মিলনায়তনে আয়োজিত এ সভার আয়োজন করে বোমাং সার্কেলের হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদ। এতে রোয়াংছড়ি সদর ইউনিয়ন ও আলেক্ষ্যং ইউনিয়নের হেডম্যান ও কারবারীগণ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন ৩৪৯নং ঘেরাউ মৌজার হেডম্যান শৈসাঅং মারমা এবং সঞ্চালনায় ছিলেন ২৭৬নং তরুগু মৌজার মংনু মারমা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল আমিন, রোয়াংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর হোসেন, হেডম্যান-কারবারী কল্যাণ পরিষদের সভাপতি ও বেতছড়া হেডম্যান হ্লাথোয়াইহ্রী মারমা, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা এবং ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মবিশ্বনাথ তঞ্চঙ্গ্যা।
সভায় বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারীগণ প্রথাগত বিধি-বিধান ও সামাজিক শৃঙ্খলা রক্ষার বিষয়ে মতবিনিময় করেন।
অক্টোবর ৫, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
রাজবাড়ী | ২৬ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ২৬ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ২৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২৬ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।