দৌলতপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ মোঃ হারুন অর রশীদ
২১ অক্টোবর, ২০২৬ ৫:৪৭ পিএম
শেয়ার করুন:
দৌলতপুরে মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে এক মাদ্রাসাশিক্ষকের বিরুদ্ধে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের ‘দারুল আবরার মাদ্রাসা’য় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি ওই মাদ্রাসারই তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। গত ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ২টার দিকে মাদ্রাসায় ক্লাস চলাকালীন অভিযুক্ত শিক্ষক মো. সাঈদ হোসেন নান্নু ওই ছাত্রীকে মাদ্রাসার অফিসকক্ষে ডেকে নেন। 

সেখানে অফিসকক্ষে কাউকে না পেয়ে অভিযুক্ত শিক্ষক শিশুটির ওপর যৌন নিপীড়নের চেষ্টা চালান। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এলে অভিযুক্ত শিক্ষক সাঈদ হোসেন নান্নু কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। 

এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানান, একজন শিক্ষকের এমন অনৈতিক ও বিকৃত আচরণে তাদের পুরো পরিবার হতবাক এবং শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে। তারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।