এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
কুষ্টিয়ার দৌলতপুরে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মুজাম ঘটক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার বৈরাগীচর এলাকার রিফুজি পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে শিশুটি কার্টুন দেখার জন্য প্রতিবেশী মুজাম ঘটকের বাড়িতে যায়। অভিযোগ উঠেছে, একা পেয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালান মুজাম। এ সময় বিষয়টি শিশুটির মা দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন।
ভুক্তভোগী পরিবারের দাবি, এর আগেও ওই ব্যক্তি শিশুটির ওপর কু-নজর দিয়েছিলেন এবং একই ধরনের চেষ্টা করেছিলেন। তবে সামাজিক মর্যাদা ও লোকলজ্জার ভয়ে তখন বিষয়টি গোপন রাখা হয়েছিল।
তবে আটক মুজাম ঘটক তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এদিকে, এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র অসন্তোষ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজন ও এলাকাবাসী ঘটনার নিরপেক্ষ তদন্ত, শিশুটির নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ প্রমাণিত হলে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
অক্টোবর ৭, ২০২৪
এপ্রিল ৩০, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।