এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, গুজব ও অপপ্রচার রোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে অনুদান ও সহায়তা প্রদান করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় সদরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সদরপুর উপজেলা নির্বাহী অফিসার শরীফ শাওনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার কাজী শামীম আহমেদের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া, সদরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন শাহ এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুজ জামান বদু।
এছাড়াও অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
যাচাই ছাড়া তথ্য না ছড়ানোর আহ্বান:
আলোচনা সভায় সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার ছড়িয়ে পড়া প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বর্তমান যুগে সামাজিক যোগাযোগমাধ্যম মানুষের তথ্যপ্রাপ্তি ও যোগাযোগের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। কিন্তু যাচাই-বাছাই ছাড়া অসত্য বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়লে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সবাইকে আরও দায়িত্বশীল হতে হবে। যেকোনো তথ্য, ছবি বা ভিডিও প্রচারের আগে তার সত্যতা নিশ্চিত করার পাশাপাশি গুজবের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
অসহায় পরিবারে সহায়তা বিতরণ:
আলোচনা সভা শেষে সদরপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ভিক্ষাবৃত্তির ওপর নির্ভরশীল ১০টি পরিবারকে আত্মকর্মসংস্থানের জন্য হাঁস-মুরগি পালনের টিনসেট ঘর ও হাঁস-মুরগির বাচ্চা অনুদান হিসেবে দেওয়া হয়। পাশাপাশি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারকে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
এপ্রিল ৩০, ২০২৫
মে ৩১, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।