আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
১৩ নভেম্বর, ২০২৬ ৪:৩৯ পিএম
শেয়ার করুন:
আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উপজেলা শাখার আয়োজনে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

নওগাঁ জেলা যুবদলের সভাপতি মো. মাসুদ হায়দার টিপুর সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

কর্মীসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা যুবদলের সদস্য সচিব মো. রুহুল আমিন মুক্তার। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, নওগাঁ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক এ কে এম রওশন উল ইসলাম, আত্রাই উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক খোরশেদ আলম এবং যুগ্ম-আহ্বায়ক আশরাফ ইসলাম লিটন প্রমুখ।

সভায় আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।