এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বান্দরবানের রুমায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে স্পষ্ট বিভক্তি দেখা গেছে। দলের গুরুত্বপূর্ণ এই জাতীয় দিবসটি কেন্দ্র করে উপজেলায় পৃথক দিনে ও আলাদাভাবে কর্মসূচি পালন করেছে বিবদমান দুটি পক্ষ। ফলে রুমায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আবারও প্রকাশ্যে রূপ নিল।
দলীয় সূত্রে জানা যায়, আজ সোমবার (৯ নভেম্বর) সকালে মাম্যাচিং-জাবেদ রেজা সমর্থিত অংশের উদ্যোগে রুমা উপজেলা বিএনপির ব্যানারে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি রুমা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাজার শেডের দ্বিতীয় তলায় গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জিংসমলিয়ান বমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাবেক সহ-সভাপতি মো. ইদ্রিস মিয়া, সাবেক সহ-সভাপতি ভানরৌপুই বম, সাবেক সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা এবং মহিলা দলের সাবেক সভাপতি লালকুং বম। এ ছাড়া পিপলু মার্মা, উশৈসিং মার্মা ও আরিফ উদ্দিনসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
এর আগে, গতকাল রবিবার (৮ নভেম্বর) সকালে সাবেক প্রতিমন্ত্রী সাচিংপ্রু জেরী সমর্থিত উপজেলা বিএনপির একাংশ আলাদাভাবে দিবসটি পালন করে। উপজেলা বিএনপির সাবেক সভাপতি উ চ হ্লা মার্মা ও মংক্যচিং মার্মার নেতৃত্বে রুমা সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি রুমা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাজার শেডের দ্বিতীয় তলায় গিয়ে আলোচনা সভায় রূপ নেয়।
দলটির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ৭ নভেম্বরের মতো তাৎপর্যপূর্ণ দিবসে দুই পক্ষের এমন পৃথক কর্মসূচি পালনে তৃণমূলের সাধারণ নেতা-কর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষক ও তৃণমূল কর্মীদের মতে, দীর্ঘদিন ধরে চলা এই প্রকাশ্য বিভক্তি ও অভ্যন্তরীণ রেষারেষির কারণে মাঠপর্যায়ে বিএনপির সাংগঠনিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। দ্রুত এ দ্বন্দ্ব নিরসন না করা গেলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের প্রার্থীরা সাংগঠনিক দুর্বলতার কারণে বিপর্যয়ের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।