এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গা উপজেলা মহিলা দলের উদ্যোগে এক কর্মী সম্মেলন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গা মহিলা কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ফরিদপুর-৪ আসনের জননন্দিত নেতা শহিদুল ইসলাম খান বাবুল।
ভাঙ্গা উপজেলা মহিলা দলের নেত্রী নার্গিস বেগমের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদিকা নায়াবা ইউসুফ। উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওএম তৈমুর লং-এর সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে সোবহান শামীম।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম ও সাধারণ সম্পাদক আইয়ূব আলী মোল্লা।
অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন—মহিলা দল নেত্রী লিপি বেগম, সাবেক কাউন্সিলর ডালিয়া আক্তার, ভাঙ্গা পৌরসভার সাবেক কাউন্সিলর পারুলী বেগম, হাবিবা নাসির শর্মি, পারভীন বেগম, নাসিমা আক্তার এবং উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক কুতুব উদ্দিন স্মরণ ও যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ মুন্সী।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সী, কালামৃধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল মাতুব্বর, ঘারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনসুর মুন্সী, আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক।
এছাড়াও উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মুন্সী, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরাজ, সোহেল মুন্সী, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বিটু মুন্সী, যুব বিষয়ক সম্পাদক হাদিউজ্জামান রাজুসহ উপজেলা যুবদল, কৃষক দল, তাঁতী দল, স্বেচ্ছাসেবক দল এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ৯ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ৯ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৯ নভেম্বর, ২০২৬
মাগুরা | ৯ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।