এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের ধর্মদী এলাকার একটি আশ্রয়ণ প্রকল্পে ৮ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে নগরকান্দা থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত ব্যক্তি একই আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা সৈয়দ শিকদার (৭০)।
এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ ফেব্রুয়ারি দুপুরে শিশুটিকে বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে এবং মোবাইলে ছবি দেখানোর কথা বলে নিজের ঘরে ডেকে নিয়ে যান অভিযুক্ত সৈয়দ শিকদার। সেখানে শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালানো হয়। এসময় শিশুটির চিৎকারে প্রতিবেশী আদুরী বেগম ও রহিমা বেগমসহ স্থানীয়রা এগিয়ে এলে সৈয়দ শিকদার পালিয়ে যান।
ঘটনার প্রত্যক্ষদর্শী আদুরী বেগম বলেন, "আমি ওই ঘরে ঢুকে দেখি শিশুটি নিচে শোয়া এবং অভিযুক্ত বৃদ্ধ তার ওপর। আমাকে দেখে সে থতমত খেয়ে যায়। পরে আমি শিশুটির পরিবারকে বিষয়টি জানাই।"
ভুক্তভোগী শিশুর মা বলেন, "বিস্কুট আর মোবাইল দেখানোর প্রলোভন দেখিয়ে আমার মেয়ের সাথে এই জঘন্য কাজ করার চেষ্টা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।"
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় এজাহার দিয়েছেন। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।"
ঘটনার পর থেকে অভিযুক্ত সৈয়দ শিকদার এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা এই ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৮ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৬
রাজধানী | ১৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।