এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা থানা পরিদর্শন করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম রিংকু। শুক্রবার বিকেলে তিনি থানা প্রাঙ্গণে এসে পৌঁছালে নগরকান্দা থানা পুলিশের পক্ষ থেকে তাকে আনুষ্ঠানিকভাবে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির বিস্তারিত খোঁজখবর নেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি এলাকার শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহামুদ হাসান, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসুল সামদানী আজাদসহ থানার অন্যান্য পুলিশ কর্মকর্তা ও সদস্যবৃন্দ। এছাড়া স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
পরিদর্শন ও মতবিনিময় শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী উপস্থিত সকলের সঙ্গে আন্তরিকভাবে কুশল বিনিময় করেন। একইসঙ্গে এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন তিনি।
আগস্ট ৩১, ২০২৫
এপ্রিল ১১, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।