এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ও উন্নয়নমূলক কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে ফরিদপুরে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
রোববার (১১ অক্টোবর) জেলা তথ্য অফিসের উদ্যোগে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের শোভারামপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ চলচ্চিত্র প্রদর্শিত হয়।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে সরকারের নির্বাচনী অঙ্গীকার ও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তৃণমূলের মানুষের মাঝে তুলে ধরার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
জেলা তথ্য অফিস সূত্রে জানা যায়, সাধারণ জনগণের মাঝে সরকারের গৃহীত উন্নয়ন কর্মকাণ্ড ও ইশতেহার সম্পর্কে সচেতনতা তৈরি করাই এ প্রচার কার্যক্রমের মূল লক্ষ্য। তথ্যচিত্র ও চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা সরকারের বিভিন্ন কল্যাণমুখী বার্তা স্থানীয় দর্শনার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সরকারের উন্নয়ন বার্তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে এ ধরনের প্রচার কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
মধ্যপ্রাচ্য | ১২ অক্টোবর, ২০২৬
ভারত | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।