ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭, মোট আক্রান্ত ছাড়াল সাড়ে ৬ হাজার

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১২ অক্টোবর, ২০২৬ ১:৪৭ পিএম
শেয়ার করুন:
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭, মোট আক্রান্ত ছাড়াল সাড়ে ৬ হাজার

ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৩৫ জন এবং জেলা জেনারেল হাসপাতালে ১২ জন ভর্তি হন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে নতুন করে কোনো রোগীর মৃত্যু হয়নি।

সোমবার (১২ অক্টোবর) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ফরিদপুরের এই দুটি হাসপাতালে মোট ১০৮ জন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে মেডিকেল কলেজ হাসপাতালে ৮৮ জন এবং জেনারেল হাসপাতালে ২০ জন ভর্তি আছেন। অন্যদিকে, চিকিৎসা শেষে সুস্থ হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল দুটি থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, নতুন ভর্তি হওয়া ৪৭ জনের মধ্যে ৩৫ জন ফরিদপুর জেলার স্থানীয় বাসিন্দা এবং বাকি ১২ জন আশপাশের বিভিন্ন জেলা থেকে চিকিৎসার জন্য এসেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় হামের উপসর্গ নিয়ে সর্বমোট ৬ হাজার ৬৬১ জন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে এ পর্যন্ত মোট ২১ জনের মৃত্যু হয়েছে। 

উপজেলাভিত্তিক তথ্যে দেখা যায়, চলতি বছরে এখন পর্যন্ত বোয়ালমারীতে ২৮ জন, সালথায় ২৩ জন, চরভদ্রাসনে ১৭ জন, সদরপুরে ১৪ জন এবং ভাঙ্গায় ১২ জন রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া মধুখালীতে ৬ জন, ফরিদপুর সদরে ৫ জন এবং নগরকান্দায় ২ জনের দেহে হামের উপসর্গ পাওয়া গেছে।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতালে চিকিৎসাসেবা জোরদার রাখা হয়েছে এবং গত ২৪ ঘণ্টায় নতুন কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।