এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় উপজেলা প্রশাসন।
পরবর্তীতে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) এ কে এম রাহানুর রহমান, আলফাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান , উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ভবেন বাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ।
এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে উপজেলা পরিষদ চত্বরে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমাবেশ ও কুচকাওয়াজ, বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসব আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানে বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত নূর মৌসুমী বলেন,১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস বাঙালি জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র লাভের গৌরবময় দিন। সকল বীর শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে লাল-সবুজের পতাকার গৌরবে উদ্ভাসিত এ দিনটি জাতির গর্ব ও অহংকারের প্রতীক।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।