এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে

অনলাইন ডেস্কঃ
১ নভেম্বর, ২০২৬ ৭:১৩ পিএম
শেয়ার করুন:
এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি শাহজাহান খান মিয়ার ছেলে মাহি। তিনি চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। 

ছেলের এই সাফল্যে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বাবা শাহজাহান খান। শনিবার (৩১ অক্টোবর) ফলাফল প্রকাশের পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছেলের একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালোবাসা, দোয়া ও শুভকামনা রইল বাজান।”

উল্লেখ্য, শনিবার সকাল ১০টা ৪০ মিনিটে দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে একযোগে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

সারাদেশের ফলাফলের চিত্র:
ঘোষিত ফলাফল অনুযায়ী, এ বছর সারা দেশে এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। সারা দেশে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।

বিভিন্ন বোর্ডের পাসের হার ও জিপিএ-৫:
সিলেট বোর্ড: পাসের হার ৫০.৯০%, জিপিএ-৫ পেয়েছেন ১,২০৪ জন।  
কুমিল্লা বোর্ড: পাসের হার ৪৮.০৪%, জিপিএ-৫ পেয়েছেন ১,৩১৩ জন।  
দিনাজপুর বোর্ড: পাসের হার ৪৫.৯৮%, জিপিএ-৫ পেয়েছেন ২,৯৫৩ জন।  
রাজশাহী বোর্ড: পাসের হার ৪৫.০৬%, জিপিএ-৫ পেয়েছেন ৪,৫২০ জন।  
যশোর বোর্ড: পাসের হার ৪৪.৯২%, জিপিএ-৫ পেয়েছেন ৩,২২৮ জন।  
বরিশাল বোর্ড: পাসের হার ৪৪.৮৪%, জিপিএ-৫ পেয়েছেন ৫,৯৫০ জন।  

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত ২ জুলাই থেকে শুরু হওয়া এবারের পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলেন ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন। তবে পরীক্ষায় উল্লেখযোগ্যসংখ্যক পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।