এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তচিন্তার বিকাশ এবং একটি প্রগতিশীল সমাজ বিনির্মাণে খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আসন্ন জাতীয় সম্মেলন সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে এক সাংগঠনিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার মিন্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য নশ্রু কামাল খান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য সুবর্ণা আরিফিন।
সভায় জানানো হয়, আগামী ২২ ও ২৩ জানুয়ারি ঢাকায় দুই দিনব্যাপী খেলাঘরের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এ সম্মেলনকে সর্বাত্মকভাবে সফল করতে আগামী ডিসেম্বরের মধ্যে জেলার আওতাধীন সব আসর ও আঞ্চলিক সম্মেলন সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়।
বক্তারা বলেন, খেলাঘর কেবল একটি সাধারণ সাংস্কৃতিক সংগঠন নয়; এটি শিশু-কিশোরদের অধিকার রক্ষা ও মানবিক-প্রগতিশীল সমাজ গঠনের একটি ঐতিহাসিক আন্দোলন। প্রতিটি আসরকে সক্রিয় সাংগঠনিক কেন্দ্রে রূপান্তর করতে হবে। শিশু হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে খেলাঘরের কর্মীদের রাজপথে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নেতৃবৃন্দ। একই সঙ্গে তাঁরা একটি বৈষম্যহীন, বিজ্ঞানভিত্তিক, অসাম্প্রদায়িক ও গণমুখী শিক্ষাব্যবস্থা চালুর দাবি জানিয়ে সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রকে যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা খেলাঘরের সহসভাপতি আলেয়া হক, রুবিয়া মিল্লাত, মলয় সাহা, উত্তম দত্ত; সম্পাদকমণ্ডলীর সদস্য নিমাই বিশ্বাস, অ্যাডভোকেট প্রীতিকনা রাহা, গীতা সাহা, ডা. মনোজ সাহা, খুশি রহমান ও নূর আবদুল্লাহ সাঈদ।
এ ছাড়া সাংগঠনিক সভায় ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুয়ারা বেগমসহ দোয়েল সাথী, সূর্য সাথী, নবীন সাথী, তিতুমীর, কোয়েল সাথী, অর্কিড ও আসমানীসহ জেলার মোট ১০টি আসরের প্রতিনিধি ও সংগঠকেরা অংশ নেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ১ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।