এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সদরপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ পালনের লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ শাওন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম প্রিয়া, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন এবং উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুত জামান বদু। এছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদদের এই মহান অবদান আমাদের নতুন প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরতে হবে। একই সঙ্গে জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ ও দেশপ্রেম জাগ্রত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
সভা শেষে জুলাই বিপ্লবে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দিবসটির কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
উল্লেখ্য, দিবসটি উপলক্ষে উপজেলার সকল মসজিদে বিশেষ মোনাজাত, মন্দির ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং সকল শিক্ষাপ্রতিষ্ঠানে স্মরণসভার আয়োজন করা হয়েছে বলে জানা গেছে।
সেপ্টেম্বর ২৯, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৬ অক্টোবর, ২০২৬
মুন্সীগঞ্জ | ১৬ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।