এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
সংসদে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং ‘জুলাই সনদ’ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান। তবে সংসদের বাইরে বিরোধী দলের দেওয়া বক্তব্যকে তাদের নিজস্ব রাজনৈতিক অবস্থান বলে মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে রংপুর নগরীর টাউন হল এলাকার ‘জুলাই শহীদ চত্বরে’ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন।
আহমেদ আযম খান বলেন, “আপনারা নিশ্চয়ই সরকারি দলের সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার বক্তব্য শুনেছেন। আমরা সরকারি ও বিরোধী দল উভয় পক্ষই দেশে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্যবদ্ধ। একই সঙ্গে জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে আমরা সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ।”
জুলাই আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মন্ত্রী বলেন, শহীদদের মহান আদর্শ ও চেতনাকে ধারণ করেই দেশকে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে এগিয়ে নিয়ে যেতে হবে।
শ্রদ্ধা নিবেদনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী ডন এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেজেকা সুলতানা ফেন্সিসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
পরবর্তীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। সেখানে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা ও দেশের সার্বিক অগ্রযাত্রার মূল চালিকাশক্তি হিসেবে কাজ করবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
ফরিদপুর | ১৭ জুলাই, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।