এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও বীর যোদ্ধাদের আত্মত্যাগকে চিরস্মরণীয় করে রাখতে কক্সবাজারের পেকুয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি।
‘তারুণ্যের জুলাই ফাউন্ডেশন’-এর উদ্যোগে বুধবার (১৯ আগস্ট) সকাল ১১টায় পেকুয়ায় শহীদ ওয়াসিমের সমাধি সংলগ্ন প্রাঙ্গণে এ মহতী কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), জুলাই আন্দোলনের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ সমাজ ও নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবীরা।
অনুষ্ঠানের শুরুতে ‘তারুণ্যের জুলাই ফাউন্ডেশন’-এর প্রতিনিধি সাইফুল রহমান শহীদ ওয়াসিমের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় শহীদ ওয়াসিমসহ জুলাই আন্দোলনের সকল শহীদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের স্মৃতি সংরক্ষণ ও শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
এরপর সমাধি সংলগ্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। চারা রোপণ শেষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, “একটি বৃক্ষ কেবল পরিবেশের সুরক্ষাই দেয় না, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতীক। শহীদদের স্মৃতিবিজড়িত স্থানে বৃক্ষরোপণের এই উদ্যোগ প্রকৃতি সংরক্ষণের পাশাপাশি তাঁদের মহান আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে চিরভাস্বর করে রাখবে।”
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘জুলাই চেতনা, মানবতার সেবা’—এই মূলমন্ত্রকে ধারণ করে আর্তমানবতার সেবা, শহীদ ও জুলাই যোদ্ধাদের সম্মান প্রদর্শন এবং পরিবেশ সুরক্ষায় তরুণ সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিকভাবে এ ধরনের পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করে সংগঠনটি।
অনুষ্ঠান শেষে কর্মসূচিতে অংশ নিয়ে এটিকে সফল করায় সম্মানিত অতিথিবৃন্দ, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারুণ্যের জুলাই ফাউন্ডেশন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ১৫ অক্টোবর, ২০২৬
ময়মনসিংহ | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।