এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ঐতিহ্যবাহী বোয়ালমারী জর্জ একাডেমির নতুন ম্যানেজিং কমিটির (এডহক) সভাপতি মনোনীত হয়েছেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার বিদ্যালয় শাখা থেকে জারি করা এক অফিসিয়াল চিঠিতে এই অনুমোদন দেওয়া হয়। বুধবার (১৯ আগস্ট) প্রকাশিত ওই চিঠিতে বোয়ালমারী জর্জ একাডেমির নতুন এডহক কমিটির অনুমোদন সংক্রান্ত তথ্য নিশ্চিত করা হয়েছে।
চিঠিতে জানানো হয়, বিদ্যালয়টির ম্যানেজিং কমিটি গঠনের লক্ষ্যে দাখিল করা আবেদন ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে আগামী ছয় মাসের জন্য এই কমিটির অনুমোদন দেওয়া হলো।
অনুমোদিত কমিটিতে শিক্ষক প্রতিনিধি হিসেবে স্থান পেয়েছেন মোহাম্মদ আনিচুজ্জামান পান্নু এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে রয়েছেন মো. জাকির হোসেন চৌধুরী। পদাধিকারবলে কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
উল্লেখ্য, আলহাজ্ব খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এদিকে, খন্দকার নাসিরুল ইসলাম সভাপতি মনোনীত হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে। এলাকাবাসী ও অভিভাবকদের প্রত্যাশা—তাঁর বলিষ্ঠ নেতৃত্বে বোয়ালমারী জর্জ একাডেমির প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসবে, পড়াশোনার মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের যাবতীয় অব্যবস্থাপনা দূর হয়ে প্রতিষ্ঠানটির সার্বিক শিক্ষা কার্যক্রমে নতুন গতিশীলতা আসবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।