এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দির থেকে চুরি হওয়া দুটি মূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) উপজেলার জুঙ্গরদী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—জুঙ্গরদী গ্রামের রিপন মুন্সির ছেলে শিয়াব মুন্সি, একই গ্রামের মনির খানের ছেলে আবির আহমেদ, শশা গ্রামের আবু সাঈদ তালুকদারের ছেলে রুমান তালুকদার এবং ছাগলদী গ্রামের মোস্তফা শেখের ছেলে মহাসিন শেখ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (১৭ আগস্ট) নগরকান্দা কেন্দ্রীয় কালী মন্দির থেকে দুটি মূর্তি চুরি হয়। এ ঘটনায় মন্দির কর্তৃপক্ষের পক্ষ থেকে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের পর পুলিশ তথ্যপ্রযুক্তি ও নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করে এবং দ্রুততম সময়ে চোর চক্রের সদস্যদের শনাক্ত করে গ্রেপ্তার করে।
পরবর্তীতে গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার জুঙ্গরদী গ্রামের মোস্তফা মেম্বারের বাড়িতে অভিযান চালিয়ে চুরি হওয়া মূর্তি দুটি উদ্ধার করা হয়।
অভিযান ও মূর্তি উদ্ধারের সময় উপস্থিত ছিলেন নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মুহম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ এবং পরিদর্শক (তদন্ত) রাজ্জাকসহ পুলিশের একটি দল।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। উদ্ধার হওয়া মূর্তি দুটি আইনি প্রক্রিয়া শেষে মন্দির কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কাজ চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ৩ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৩ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ৩ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ৩ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।