এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়ায় মাদক, কিশোর গ্যাং, ইভটিজিং, বাল্যবিয়ে এবং জমিজমা সংক্রান্ত বিরোধসহ সকল সামাজিক অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে উপজেলার গৈলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গৈলা আব্দুল ওয়াজেদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে আগৈলঝাড়া থানা পুলিশের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, “সমাজ থেকে অপরাধ নির্মূলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর পদক্ষেপই যথেষ্ট নয়; এর জন্য সাধারণ মানুষের সক্রিয় সহযোগিতা একান্ত প্রয়োজন। বিশেষ করে মাদক, জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধ রুখতে পরিবার থেকেই সচেতনতা গড়ে তুলতে হবে।”
উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, “আমি আগৈলঝাড়ার মানুষের সেবক হিসেবে কাজ করতে এসেছি। আপনারা আন্তরিকভাবে সহযোগিতা করলে একটি মাদকমুক্ত ও নিরাপদ আগৈলঝাড়া উপহার দিতে পারব।” এ সময় তিনি মাদক, সন্ত্রাস ও বাল্যবিয়ে রোধে সামাজিক নজরদারি বাড়ানো এবং পারিবারিক বন্ধন দৃঢ় করার আহ্বান জানান।
সভায় উপস্থিত অন্যান্য বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে বিট পুলিশিং কার্যকর ভূমিকা রাখছে। এমন উদ্যোগ নিয়মিত অব্যাহত থাকলে অপরাধ প্রবণতা অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ মো. বখতিয়ার, এসআই সিদ্দিকুর রহমান, বিএনপি নেতা রহিম হাওলাদার ও সোহরাব হোসেন তোতা। এছাড়াও উপস্থিত ছিলেন আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম শামীম, সাংবাদিক এইচ এম মাসুম, ব্যবসায়ী সাজ্জাদ হোসেন মিলু, রুহুল সরদার এবং উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সভাপতি সৈয়দ মো. মিঠুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয় কয়েক শতাধিক সচেতন নাগরিকের অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভা শেষে সবাই মিলে একটি নিরাপদ, সচেতন ও অপরাধমুক্ত সমাজ বিনির্মাণের অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, এদিন জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ৫টি ইউনিয়নে একযোগে এ বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ১২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১২ অক্টোবর, ২০২৬
নওগাঁ | ১২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।