এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় বিনম্র শ্রদ্ধা ও যথাযথ মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারী বীর যোদ্ধাদের ফুল দিয়ে উষ্ণ শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিরুপম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পলাশ আহমেদ, আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাসুদ খান, আগৈলঝাড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক সিকদার মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আলাউদ্দিন মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী মৃধা, আগৈলঝাড়া প্রেসক্লাবের সভাপতি শামীমুল ইসলাম শামীম এবং সাংবাদিক আকাশ মাহমুদ।
অনুষ্ঠানে আগৈলঝাড়া উপজেলার ২২ জন জুলাই যোদ্ধা উপস্থিত ছিলেন। সংবর্ধিত জুলাই যোদ্ধাদের পক্ষ থেকে অনুষ্ঠানে বক্তব্য রাখেন— উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও আহত জুলাই যোদ্ধা আবুল হোসেন মোল্লা, জুলাই যোদ্ধা ও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. হাবিবুর রহমান মুন্সি, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ সাগরের মা আম্বিয়া বেগম, আহত জুলাই যোদ্ধা হাসান সরদার, জুলাই যোদ্ধা সাইফুল মোল্লা এবং জুলাই যোদ্ধা জালাল বালি।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের অতুলনীয় আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা বলেন, "দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় জুলাই যোদ্ধাদের ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।" বক্তারা এই বীরত্বপূর্ণ ইতিহাস ও আত্মত্যাগের গল্প ভবিষ্যৎ প্রজন্মের কাছে সঠিকভাবে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।