এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনিতে নানা কর্মসূচি ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ উল আরেফিনের সভাপতিত্বে আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা ইসলাম, কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জহিরুল আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন মুন্সী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মিজানুর রহমান বেপারী এবং আনোয়ার হোসেন মাস্টার। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্য ও পটভূমি তুলে ধরে বক্তব্য রাখেন। তাঁরা বলেন, দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার আদায়ে শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে। এ সময় বক্তারা গণঅভ্যুত্থানের সত্য ও বস্তুনিষ্ঠ ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে বীর শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের সদস্যদের হাতে শ্রদ্ধা স্মারক হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয় এবং আহতদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করা হয়। এসব অর্থবহ কর্মসূচির মধ্য দিয়েই দিবসের আনুষ্ঠানিকতা শেষ হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।