এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় বিলাতি মদ ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. আব্দুল খালেক (২৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
আজ ২০ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় গোয়েন্দা কার্যালয় ময়মনসিংহের সহকারী পরিচালক জনাব মো. কাওসারুল হাসান রনির সার্বিক তত্ত্বাবধানে এই সফল অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের একটি চৌকস দল নেত্রকোনা সদর উপজেলার রাজেন্দ্রপুর পিডিবি পাওয়ার গ্রিডের পশ্চিম পাশে সাকুয়া-সনুরা বাজার সড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসায়। তল্লাশিকালে সন্দেহভাজন একটি ব্যাটারিচালিত অটোরিকশা থামিয়ে তল্লাশি চালালে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৭২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। এ সময় মাদক বহনের দায়ে অটোরিকশাসহ চালক আব্দুল খালেককে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আব্দুল খালেক জেলার কলমাকান্দা উপজেলার ৮ নম্বর রংছাতি ইউনিয়নের গ্রামপাড়া (বড়দুয়ার) এলাকার মো. ফারুক হোসেন ও মোছা. খাদিজা খাতুনের ছেলে।
অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক জনাব খন্দকার ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে নেত্রকোনা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক জানান, মাদকমুক্ত সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদকবিরোধী এ ধরনের জিরো টলারেন্স অভিযান ভবিষ্যতেও নিয়মিত অব্যাহত থাকবে।
জুলাই ৫, ২০২৬
অক্টোবর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ২১ অক্টোবর, ২০২৬
রাজধানী | ২১ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ২১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।