এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নেত্রকোণায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) জেলা কার্যালয়ের একটি বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ শফিকুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৭ জুলাই, ২০২৬) ভোরে জেলার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের নৈহাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোর আনুমানিক ৫:০০টা থেকে ৫:৪০টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণার একটি বিশেষ রেইডিং টিম বারহাট্টা থানাধীন নৈহাটি গ্রামে অভিযান চালায়। অভিযানে শফিকুল ইসলামের নিজ বসতঘর থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে আসামির হেফাজত থেকে একটি পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত এই মাদকের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫,০০০ (পনেরো হাজার) টাকা।
আটককৃত শফিকুল ইসলাম নৈহাটি গ্রামের মৃত তারা মিয়া চৌধুরীর ছেলে। তার মায়ের নাম মোছাঃ রোকেয়া আক্তার।
মাদক উদ্ধারের এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোণা জেলা কার্যালয়ের উপপরিদর্শক জনাব মোঃ নাজমুল হুদা বাদী হয়ে বারহাট্টা থানায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া সম্পন্ন করছেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।