খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

অনলাইন ডেস্কঃ
২৫ নভেম্বর, ২০২৬ ১০:৫৮ এএম
শেয়ার করুন:
খুলনায় আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা

খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আবদুল হালিম নামের স্থানীয় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত আবদুল হালিম খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এছাড়া তিনি স্থানীয় ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং দৌলতপুর বাজারে তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে কল্পতরু মার্কেট এলাকায় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার মাথা ও বুকে গুলি লাগে। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের কারণ এবং এতে জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।