এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নড়াইল জেলা যুবলীগের দপ্তর সম্পাদক পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের আগের দিন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী উসকানিমূলক পোস্ট দিয়ে আলোচনায় আসেন তিনি।
রোববার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে পাপিয়া সুলতানাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন উসকানিমূলক বক্তব্য দিয়ে আসছিলেন।
গ্রেপ্তারের আগে শনিবার নিজের ফেসবুক ওয়ালে দেওয়া এক পোস্টে পাপিয়া সুলতানা লেখেন, *“আমি গ্রেপ্তার হলেও সমস্যা নাই। আপনারা চালিয়ে যাবেন। সরকারের ৯০% পতন হয়ে গেছে, বাকিটা আপনারা ধাক্কা দিলেই পড়ে যাবে। ইনশাআল্লাহ, জয় বাংলা।”*
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এপ্রিল ১৮, ২০২৬
সেপ্টেম্বর ৩০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।