‘সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধ ফরিদপুর গড়া সম্ভব’: চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
২২ নভেম্বর, ২০২৬ ১২:২৪ পিএম
শেয়ার করুন:
‘সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর ও সমৃদ্ধ ফরিদপুর গড়া সম্ভব’: চৌধুরী নায়াব ইউসুফ

ফরিদপুর জেলাকে একটি আধুনিক, সুখী ও সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। তিনি বলেন, “সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কেবল একটি সুন্দর ফরিদপুর গড়ে তোলা সম্ভব।”

শহরের ময়েজ মঞ্জিলে ফরিদপুর মহানগর বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

মহানগর বিএনপির আহ্বায়ক এফ এম কাইয়ুম জঙ্গির সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, যুগ্ম আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ।

সভায় প্রধান অতিথি তাঁর নেওয়া বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন। তিনি বলেন, “বিগত জাতীয় সংসদ নির্বাচনে আপনারা যেভাবে ভালোবেসে বিপুল ভোটে আমাকে নির্বাচিত করেছেন, সেজন্য আমি আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। আমি সবসময় আপনাদের পাশে থেকে ফরিদপুরের মানুষের অধিকার ও কল্যাণে কাজ করে যেতে চাই। আমার সাধ্যের সবটুকু দিয়ে এ অঞ্চলের উন্নয়ন এগিয়ে নেওয়াই আমার মূল লক্ষ্য।” ফরিদপুরের কাঙ্ক্ষিত উন্নয়নে তিনি সর্বস্তরের জনগণের সক্রিয় সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

উক্ত মতবিনিময় সভায় মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।