এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মানিকগঞ্জ সদর উপজেলায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বাড়ির সামনে পার্কিং করে রাখা ‘ভূঁইয়া পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত ১২টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে সাবেক মন্ত্রীর বাড়ি ও গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাসটির নম্বর ‘ঢাকা মেট্রো-ব ১৫-০৫৯৩’। বাসের মালিক আবু জাফর জানান, তিনি স্থানীয় ঠাটাঙ্গা এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, যান্ত্রিক ত্রুটি এবং চালক না থাকায় গত চার-পাঁচ দিন ধরে বাসটি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর বাড়ির সামনে ফাঁকা জায়গায় পার্ক করে রাখা ছিল। শনিবার গভীর রাতে হঠাৎ বাসটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে স্থানীয় মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার করা হয়। মাইকিং শুনে আশপাশের বাসিন্দারা দ্রুত ছুটে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। খবর পেয়ে মানিকগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর উপজেলা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. মিয়ারাজ উদ্দিন বলেন, "রাত সোয়া ১২টার দিকে গড়পাড়া নিউ মডেল হাইস্কুলের সামনে আগুন লাগার খবর পাই। দ্রুত আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে বাসটির আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।"
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, ক্ষতিগ্রস্ত বাসের মালিক স্থানীয় ব্যক্তি। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে এবং এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চলমান পরিস্থিতিতে সাধারণ মানুষের মনে আতঙ্ক ও ভীতি সঞ্চার করতেই কোনো দুষ্কৃতকারী চক্র এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে। এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।"
তিনি আরও জানান, যে কোনো ধরনের নাশকতা রুখতে জেলাজুড়ে পুলিশের টহল জোরদার, তল্লাশিচৌকি (চেকপোস্ট) স্থাপন ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
অক্টোবর ৬, ২০২৬
নভেম্বর ১৯, ২০২৬
নভেম্বর ১৫, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
রাজবাড়ী | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২২ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২২ নভেম্বর, ২০২৬
বান্দরবান | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।