রিকশাচালক হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

অনলাইন ডেস্কঃ
৬ অক্টোবর, ২০২৬ ১১:৫৫ এএম
শেয়ার করুন:
রিকশাচালক হত্যা মামলায় আ.লীগের সাবেক এমপি মুক্তা কারাগারে

পঞ্চগড়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় রিকশাচালক আল আমিনকে গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে তাকে পঞ্চগড়ের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মোশারফ হোসেন তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। আদালতে হাজির করার সময় তিনি আদালত হাজতেই ছিলেন; তবে এদিন তার রিমান্ড আবেদনের বিষয়ে কোনো শুনানি অনুষ্ঠিত হয়নি।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে পঞ্চগড় সদর উপজেলার কাজীপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে অংশ নিয়ে নিখোঁজ হন রিকশাচালক আল আমিন। পরবর্তীতে ১০ সেপ্টেম্বর পঞ্চগড় সদর থানায় গুম ও হত্যার অভিযোগ এনে সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাসহ ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করেন আল আমিনের বাবা মনু মিয়া। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, জুলাই অভ্যুত্থানে সহিংসতা, আল আমিনকে গুম ও হত্যা ছাড়াও নাঈমুজ্জামান ভূঁইয়ার বিরুদ্ধে পঞ্চগড়ে বিএনপি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগসহ অন্তত ১২টি মামলা রয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল জানান, সাবেক সংসদ সদস্য নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তাকে গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে বিজ্ঞ বিচারকের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।