এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিন যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, তিনটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ ৪০ হাজার টাকা।
মঙ্গলবার (৬ অক্টোবর) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এর আগে সোমবার (৫ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল (সি-শিফট) একটি বিশেষ অভিযান পরিচালনা করে। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ঢাকাগামী ‘এয়ার এরাবিয়া’র (জি৯-৫৭১) একটি ফ্লাইটের যাত্রীদের নজরদারিতে রাখা হয়। পরে সন্দেহভাজন তিন যাত্রীর ব্যাগেজ স্ক্যানিং ও বিস্তারিত তল্লাশি চালানো হলে এসব পণ্য পাওয়া যায়।
তল্লাশি অভিযানে—
মোহাম্মদ শাহিন নামের এক যাত্রীর ব্যাগ থেকে ৩২০ কার্টন সিগারেট, একটি ল্যাপটপ ও একটি মোবাইল ফোন;
কে এম ফজল হক নামের যাত্রীর ব্যাগ থেকে ১২৫ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ; এবং
বেলায়েত ভূঁইয়া হোসাইন নামের অপর যাত্রীর ব্যাগ থেকে ১৮৬ কার্টন সিগারেট ও একটি ল্যাপটপ জব্দ করা হয়।
সব মিলিয়ে তিন যাত্রীর কাছ থেকে মোট ৬৩১ কার্টন বিদেশি সিগারেট, তিনটি ল্যাপটপ ও একটি মুঠোফোন উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানিয়েছে, বিমানবন্দরে ব্যাগেজ সুবিধার অপব্যবহার ও চোরাচালান প্রতিরোধে যাত্রী প্রোফাইলিং এবং নিবিড় নজরদারির মাধ্যমে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কঠোর তদারকি অব্যাহত থাকবে।
নভেম্বর ১৬, ২০২৫
সেপ্টেম্বর ৩০, ২০২৬
জুলাই ১৪, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
সারাদেশ | ৬ অক্টোবর, ২০২৬
রাজধানী | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
নেত্রকোনা | ৬ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।