ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ: ফরিদপুর মেডিকেলে সময়মতো চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যু

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
৬ অক্টোবর, ২০২৬ ১০:৪৬ এএম
শেয়ার করুন:
ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ: ফরিদপুর মেডিকেলে সময়মতো চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যু

ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি পেতে টাকা দাবির অভিযোগ উঠেছে। সময়মতো ট্রলি না পেয়ে চিকিৎসায় বিলম্ব হওয়ায় এক অসুস্থ শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। হৃদয়বিদারক এ ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়, গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগ থেকে দ্রুত ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলির প্রয়োজন হলেও সেখানে দায়িত্বে থাকা ব্যক্তিরা ট্রলি দিতে টাকা দাবি করেন। এ নিয়ে জটিলতা ও কালক্ষেপণ হওয়ায় শিশুটিকে যথাসময়ে চিকিৎসকের কাছে নেওয়া সম্ভব হয়নি।

একপর্যায়ে চিকিৎসা পেতে বিলম্ব হওয়ায় শিশুটির অবস্থার দ্রুত অবনতি ঘটে এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কোলের শিশুকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। 

স্বজনদের অভিযোগ, জরুরি সেবার ক্ষেত্রে ট্রলি দেওয়ার নামে অর্থ দাবি এবং দায়িত্বে অবহেলার কারণেই বিনা চিকিৎসায় শিশুটির প্রাণ গেছে। তারা এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।