আগৈলঝাড়ায় কেঁচো সার বাজারজাতকরণের প্রচার ও প্রসারে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মনিরুজ্জামান, অগৈলঝরা প্রতিনিধি, বরিশালঃ
১৭ নভেম্বর, ২০২৬ ৮:১৪ পিএম
শেয়ার করুন:
আগৈলঝাড়ায় কেঁচো সার বাজারজাতকরণের প্রচার ও প্রসারে আলোচনা সভা অনুষ্ঠিত

বরিশালের আগৈলঝাড়ায় পরিবেশবান্ধব কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) বাজারজাতকরণের প্রচার ও প্রসারের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কারিতাস বাংলাদেশের ‘ধরিত্রী’ প্রকল্পের আয়োজনে আজ মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। 

ধরিত্রী প্রকল্পের উপজেলা ইনচার্জ এডওয়ার্ড অন্ত রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শেখ সালমান জামান ও সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা প্রকাশ হালদারসহ অন্যান্যরা।

আলোচনা সভায় অতিথিরা বলেন, বর্তমান সময়ে পরিবেশবান্ধব ও জৈব কৃষির ক্ষেত্রে কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। মাটির উর্বরতা বৃদ্ধি এবং নিরাপদ খাদ্য উৎপাদনে এর ভূমিকা অপরিসীম। 

বক্তারা আরও বলেন, বাণিজ্যিকভাবে কেঁচো সার উৎপাদন করে সঠিক বিপণন ও বাজারজাতকরণের মাধ্যমে উদ্যোক্তা ও কৃষকরা ভালো মুনাফা অর্জন করতে পারেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।