এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাঙামাটির কাপ্তাই উপজেলায় যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিনটি ভিন্ন বৌদ্ধ বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসবকে ঘিরে প্রতিটি বিহার প্রাঙ্গণেই পুণ্যার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের তম্বপাড়া ধর্মরত্ন বৌদ্ধ বিহার প্রাঙ্গণে বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে ১৩ ও ১৪ নভেম্বর দুই দিনব্যাপী পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে ছিল ১৫তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব, ১২তম ২৪ ঘণ্টাব্যাপী অভিধর্ম-মহাপাট্ঠান পাঠ এবং প্রব্রজ্যা ও উপসম্পদা গ্রহণ অনুষ্ঠান। রাঙ্গুনিয়ার ধর্মগোদা মঙ্গলসুখ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানবংশ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আশীর্বাদক ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত উ. পামোক্ষা মহাথের। অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে সদ্ধর্ম দেশনা করেন ব্যাঙছড়ি জয়মঙ্গল বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত সনাসিরী মহাথের এবং প্রধান দায়ক হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা।
অন্যদিকে, কর্ণফুলী নালন্দা বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় ৩৯তম দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ও মহা সংঘদান অনুষ্ঠিত হয়েছে। দুই পর্বে বিভক্ত এই উৎসবের প্রথম পর্বে মহা সংঘদান এবং দ্বিতীয় পর্বে প্রধান ধর্মদেশনা ও মূল পুণ্যানুষ্ঠান সম্পন্ন হয়। ভদন্ত ড. জ্ঞানরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন ভদন্ত বিপুলজ্যোতি থের। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা এবং বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য তিমথী খিয়াং। সমর বড়ুয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কাজল বড়ুয়া ও রাজু কান্তি বড়ুয়া।
এ ছাড়া রাইখালীর দুর্গম এলাকায় অবস্থিত পুনর্বাসন ত্রিরত্ন বৌদ্ধ বিহারের দায়ক-দায়িকাবৃন্দের উদ্যোগে প্রথমবারের মতো মহান শুভ কঠিন চীবর দানোৎসব ও পবিত্র ধর্মসভা উদযাপিত হয়েছে। উৎসবের প্রথম পর্বে বুদ্ধপূজা, সংঘদান, ধ্বজা দান, অষ্টপরিষ্কার দান ও বুদ্ধমূর্তির জীবন্যাস সম্পন্ন হয় এবং দ্বিতীয় পর্বে কঠিন চীবর দান ও ধর্মসভা অনুষ্ঠিত হয়। ভদন্ত উ. সোমনা মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত এই ধর্মসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত উ. ক্ষেমাচারা মহাথের এবং রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াই মং মারমা। অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক হিসেবে ধর্মদেশনা প্রদান করেন বিমল জ্যোতি ভিক্ষু।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৪ নভেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।