এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে কোচিং সেন্টারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় সৌম্যদীপ সিকদার (১৩) নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে রাজবাড়ী রাস্তার মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার বাবা সুমন সিকদারও আহত হয়েছেন।
নিহত সৌম্যদীপ ফরিদপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ‘ঘ’ শাখার শিক্ষার্থী ছিল। সে কানাইপুর বাজারের ব্যবসায়ী সুমন সিকদারের বড় ছেলে। তাদের বাড়ি কানাইপুরের সিকদার বাড়ি এলাকায়।
জানা যায়, শনিবার সকালে বাবার মোটরসাইকেলে করে একটি কোচিং সেন্টারে যাচ্ছিল সৌম্যদীপ। পথে রাজবাড়ী রাস্তার মোড়ে পৌঁছালে একটি ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে সড়কে ছিটকে পড়েন। এতে সৌম্যদীপ গুরুতর আহত হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, দুর্ঘটনায় আহত সুমন সিকদার ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, সৌম্যদীপের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কানাইপুর বাজারসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
অক্টোবর ২৫, ২০২৫
মার্চ ১৫, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।