এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আংশিকভাবে চালু করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। প্রাথমিক পর্যায়ে দুটি আগমন ও দুটি বহির্গমন ফ্লাইট পরিচালনার মাধ্যমে নতুন এই টার্মিনালের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলন কক্ষে তৃতীয় টার্মিনাল উদ্বোধন ও চালুকরণ সংক্রান্ত এক প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন।
সভায় মন্ত্রী বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করা বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ে টার্মিনাল-৩-এর কার্যক্রম শুরু নিশ্চিত করার বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। সংশ্লিষ্ট সবার দীর্ঘদিনের নিরলস পরিশ্রমের ফলেই টার্মিনালটি আজ চালুর পর্যায়ে পৌঁছেছে বলে তিনি উল্লেখ করেন।
সবকিছু পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন হলে আগামী ১৬ ডিসেম্বর আংশিক চালুর পর পরবর্তী সময়ে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালুর লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রস্তুতিমূলক এই সভায় টার্মিনালটি চালুর জন্য ইমিগ্রেশন বুথের কার্যক্রম শুরু, ব্যাগেজ বেল্ট ও প্রয়োজনীয় স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন পরিচালনা এবং চুক্তি স্বাক্ষরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট সব অংশীজনের অংশগ্রহণে উন্মুক্ত মতবিনিময়ের মাধ্যমে এসব বিষয়ে প্রয়োজনীয় করণীয় নির্ধারণ করা হয়।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের আহ্বান জানিয়ে বিমানমন্ত্রী আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টা, আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে ১৬ ডিসেম্বর টার্মিনালটি চালুর লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে।
সভায় উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়বিষয়ক) গিয়াস উদ্দিন, মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী (এনডিসি) এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আহসান হাবিব। এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বেবিচক এবং জাপানিজ কনসোর্টিয়ামের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ১৪ নভেম্বর, ২০২৬
ক্রিকেট | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
রাজনীতি | ১৪ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ১৪ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।