এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, কুমিল্লায় নবনির্মিত আর্মি মেডিকেল কলেজ হাসপাতালটি দেশের চিকিৎসাসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই প্রতিষ্ঠানটি চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নে নতুন মাত্রা যোগ করবে।
রোববার (১৫ মার্চ) দুপুরে কুমিল্লা সেনানিবাস সংলগ্ন এলাকায় ৫০০ শয্যাবিশিষ্ট আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং কলেজের নবনির্মিত স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১১ জানুয়ারি কুমিল্লা সেনানিবাসের এরিয়া সদর দপ্তরের ব্যবস্থাপনায় প্রায় ৫ একর জমির ওপর আর্মি মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছিল। পরবর্তী সময়ে অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে সেনানিবাসের পাশে প্রায় ৭ দশমিক ৭ একর জমির ওপর কলেজটির স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করা হয়। সেনাপ্রধানের উদ্বোধনের মধ্য দিয়ে আজ থেকে ক্যাম্পাসের কার্যক্রম পূর্ণাঙ্গভাবে যাত্রা শুরু করল।
বর্তমানে আর্মি মেডিকেল কলেজ, কুমিল্লায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অধ্যয়নরত। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ছয়টি ব্যাচ থেকে ২৮৩ জন শিক্ষার্থী সফলভাবে এমবিবিএস সম্পন্ন করে দেশ-বিদেশে সুনামের সঙ্গে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্থায়ী ক্যাম্পাসে বিদেশি শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে, যা প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একধাপ এগিয়ে নেবে।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল, ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, ইঞ্জিনিয়ার ইন চিফ, অ্যাডজুট্যান্ট জেনারেল, ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও কুমিল্লা এরিয়া কমান্ডারসহ সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেডিকেল কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।
ফেব্রু ২৬, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
মাদারীপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানী | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২০ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।