এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বর্তমান সরকারের বিগত ছয় মাসে অপরাধ সংঘটিত হওয়ার পর পুলিশ অপরাধীদের গ্রেপ্তার করতে পারেনি—এমন একটি ঘটনাও নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এটিকে বর্তমান সরকারের একটি বড় সাফল্য হিসেবে উল্লেখ করেন।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বর্তমান সরকারের দায়িত্ব নেওয়ার ছয় মাস অতিবাহিত হয়েছে। এই সময়ে এমন কোনো অপরাধ ঘটেনি, যার পরপরই পুলিশ অপরাধীদের আইনের আওতায় আনতে পারেনি। অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে পারা বর্তমান সরকারের অন্যতম বড় কৃতিত্ব।"
সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "রংপুরে সংঘটিত হত্যাকাণ্ডের অপরাধীদের যৌক্তিক সময়ের মধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া রামিসা হত্যাসহ বেশ কিছু চাঞ্চল্যকর অপরাধের বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে সম্পন্ন করা হয়েছে। এত অল্প সময়ের মধ্যে এর চেয়ে বেশি প্রত্যাশা করা যৌক্তিক হবে না।"
আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, "আমরা রাতারাতি কোনো বৈপ্লবিক পরিবর্তন আশা করছি না। তবে পুলিশকে এমন একটি জায়গায় নিয়ে যাওয়া হবে, যা সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে সক্ষম হবে। পুরো পুলিশ বাহিনীকে একটি অত্যন্ত সুশৃঙ্খল ও জনবান্ধব বাহিনীতে রূপান্তর করা হবে।"
আগস্ট ১১, ২০২৬
জুলাই ১৬, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
নওগাঁ | ২৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৬ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৬ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।