এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমদ হানজালার সাম্প্রতিক আচরণ ও বক্তব্যের কড়া সমালোচনা করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন। এক ফেসবুক পোস্টে তিনি এমপি হানজালাকে "চিড়িয়াখানায় রাখার" দাবি জানিয়েছেন।
শনিবার (২০ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন লেখেন, এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক, যাতে সাধারণ মানুষ টিকিট কেটে এই ‘অদ্ভুত প্রাণীটিকে’ দেখতে পারে।
একজন বিএনপি নেতার সাথে এমপি হানজালার আচরণের সমালোচনা করে তিনি লেখেন, "আজকে একজন বিএনপি নেতার সাথে তার যে আচরণ দেখলাম, সত্যিই লজ্জা লাগছে। এসব শিষ্টাচারহীন লোকজন কীভাবে এমপি হলো?"
তিনি আরও উল্লেখ করেন, এর আগে হানজালা মন্তব্য করেছিলেন—তিনি খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না। এই মন্তব্যের সূত্র ধরে রাশেদ খাঁন প্রশ্ন তোলেন, আওয়ামী লীগের আমলে এদের এমন গর্জন কোথায় ছিল? বর্তমান রাজনৈতিক শূন্যতা ও সংকটের সুযোগ নিয়ে তারা এমন ঔদ্ধত্য দেখাচ্ছেন বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।