এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস এবং মাদক চোরাচালানসহ নানা ধরনের অপকর্মে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে দীর্ঘস্থায়ী এই রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতির ওপরও বড় ধরনের চাপ সৃষ্টি করছে বলে উল্লেখ করেন তিনি।
বৃহস্পতিবার মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজে (এনডিসি) আয়োজিত তিন সপ্তাহব্যাপী ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান এসব কথা বলেন।
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, "রোহিঙ্গাদের উপস্থিতি দেশের সার্বিক পরিস্থিতিতে বহুমুখী চাপ তৈরি করছে। তারা পরিবেশ ধ্বংসের পাশাপাশি মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। একই সঙ্গে তাদের কারণে জাতীয় অর্থনীতিতেও মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।"
সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান কোর্সে সফলভাবে অংশগ্রহণকারী ৩৭ জন ফেলোর হাতে সনদপত্র তুলে দেন। এবারের ক্যাপস্টোন কোর্সে জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা, বিশিষ্ট শিক্ষাবিদ, সিনিয়র চিকিৎসক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন প্রতিনিধি, কূটনীতিক, সাংবাদিক এবং করপোরেট ব্যক্তিত্বসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে জানানো হয়, এ ধরনের কোর্স জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নিরাপত্তা, উন্নয়ন ও নীতিনির্ধারণী বিষয়ে বিভিন্ন পেশার বিশেষজ্ঞদের মাঝে পারস্পরিক জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের কার্যকর সুযোগ তৈরি করে দেয়। সমাপনী পর্বে কোর্সের সার্বিক কার্যক্রম ও বিভিন্ন অর্জন তুলে ধরা হয়।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ৫ অক্টোবর, ২০২৬
জাতীয় | ৫ অক্টোবর, ২০২৬
বিনোদন | ৫ অক্টোবর, ২০২৬
শিক্ষা | ৫ অক্টোবর, ২০২৬
রাজনীতি | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।